নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

সারাবাংলা

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে।

2025-11-09T19:14:05+00:00
2025-11-09T19:14:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম   (ভিজিট : ৬৭)
X

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। নিবর্বাচনে একরাম উল্যাহ-সিরাজ-রায়হান পরিষদ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবগুলো পেদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কর্তৃকক ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো: ইকরাম উল্যাহ ডিপটি ছাতা প্রতীকে পেয়েছেন ২৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম ছাইফ উদ্দিন সোহান আনারস পেয়েছেন ১৩৭ ভোট। সহ সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো. সিরাজ উদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট, তাঁর  নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রহিম খলিল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মো: সিরাজুল ইসলাম রায়হান দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাঈদ-উল-হাসান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট।

এছাড়া কার্যানির্বাহী পদে হাজী মো: নুরুন্নবী মই প্রতীকে ২৩৮ ভোট, মোসলেহ উদ্দিন ইকবাল মোবাইল ফোন প্রতীকে ২২০ ভোট, মোহাম্মদ আজিজুল রহমান কলস প্রতীকে ২১৪ ভোট, মো: আবু ইউসুফ বৈদ্যুতিক বাতি প্রতীকে ১৬৭ ভোট, কাজী মো: গোলাম হায়দার তালা-চাবি প্রতীকে ১৮৬ ভোট এবং আবুল বাশার মোরগ প্রতীকে ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টায় জেলা শহরের পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬১২ জন ভোটারদের মধ্যে ৪০৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোনাইমুড়ী উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন ও বেগমগঞ্জ উপজেলায় সমবায় অফিসার মো: দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং ভোটারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিন বছর পর নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের আওতাভুক্ত প্রতিষ্ঠান নোয়াখালী সুপার মার্কেট আগামী তিন বছরের জন্য নবনির্বাচিত এ কমিটি পরিচালা করবেন।

এদিকে ফলাফল ঘোষণার পর থেক নবনির্বাচিত কমিটিকে ব্যবসায়ী, দোকান মালিকসহ বিভিন্ন শ্রণি পেশার লোকজন অভিনন্দন জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy