ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইসলামপুর পৌর বিএনপি।রবিবার

2025-11-09T19:39:59+00:00
2025-11-09T19:39:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৭২)
X

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইসলামপুর পৌর বিএনপি।

রবিবার বিকেলে পৌর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, একেএম শহিদুর রহমান, মাহমুদুল হাসান কবির মঞ্জিল, নূরে আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুর মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি ডা.শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy