চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’ স্লোগানকে সামনে রেখে

2025-11-09T20:38:49+00:00
2025-11-09T20:38:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে  খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’  স্লোগানকে সামনে  রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।  খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দল কোন গোল করতে পারেনি।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন) মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এ টুর্নামেন্টের আয়োজন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। 

জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্টের মূল সুর ছিল তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে স্মার্ট, ফিট, হ্যাণ্ডসাম তৈরি করা। ফুটবল খেলোয়ারা হবে অনুকরনীয় ও অনুস্মরনীয় তাদের কাজ চালচলন হবে অন্যরকম। ফুটবল খেলোয়াড়রা শুধু ফুটবল খেলবে না সমাজের বিভিন্নকাজ ও দুযোর্গে সবার আগে এগিয়ে গিয়ে কাজ করে সমাজের আইকন হবে। এ খেলা মাদকের বিরুদ্ধে যুদ্ধ।  উদ্ধোধনের তোমরা শপথ করেছো মাদকের বিরুদ্ধে। আমাদের সমাজ ব্যবস্থায় ফুটবল খেলোয়াড়রা হিরো। আজকের চ্যাম্পিয়ান গোমস্তাপুর উপজেলা ফুটবল দল হচ্ছে মাদকের বিরুদ্ধে বিশেষ দূত। যেখানেই মাদকের ছোবল সেখানেই তারা হানা দিবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলায়মান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ,

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ইয়াসির আরাফাত ডাঃ এ.কে. এম শাহাব উদ্দীন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ মারুফ আফজাল, উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ জাকির মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ, আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy