খুলনায় ছাত্রলীগ নেতা দীপ পান্ডে আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশীদের ব্যক্তিগত সহকারী (পিএস)

2025-11-10T10:56:51+00:00
2025-11-10T10:56:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ছাত্রলীগ নেতা দীপ পান্ডে আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম   (ভিজিট : ৯৫)
X

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশীদের ব্যক্তিগত সহকারী (পিএস) দীপ পান্ডেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (০৯ নভেম্বর) রাতে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীপ পান্ডে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দীপ পান্ডে খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায়।

নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দীপ পান্ডে খুলনায় আসন্ন ১৩ নভেম্বর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ফরাজিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

ওসি তৈমুর ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত দীপ পান্ডে খুলনায় বেশ কিছু সময় ধরে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

তিনি আরও জানান, দীপ পান্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হতে পারে।

উল্লেখ্য, দীপ পান্ডে দীর্ঘদিন ধরে খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও তিনি গোপনে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy