যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।রোববার (৯ নভেম্বর ২০২৫)

2025-11-10T11:25:38+00:00
2025-11-10T11:25:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:২৫ এএম   (ভিজিট : ৬৪)
X

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে দশটার দিকে যশোর খুলনা রোডে, যশোর সদরের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যমুনা ফিড এলাকার প্রতিষ্ঠানের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)।  তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ ও একটি টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy