শিবচরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবা খুনের একটি নৃশংস ঘটনা ঘটেছে।রবিবার দিবাগত রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর

2025-11-10T13:14:14+00:00
2025-11-10T13:14:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবচরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:১৪ পিএম   (ভিজিট : ৭১)
X

মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবা খুনের একটি নৃশংস ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তাঁর পরিবার।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১২টার দিকে মতি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy