গাংনী সরকারি অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাংনীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ ডি/পি) এর আওতায় উন্নয়নমূলক কাজ সম্পাদনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী অফিসে অগ্নি

2025-11-10T17:05:39+00:00
2025-11-10T17:05:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনী সরকারি অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ৫৯)
X

গাংনীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ ডি/পি) এর আওতায় উন্নয়নমূলক কাজ সম্পাদনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ করা হয়েছে। সেই সাথে দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মী সৃজনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পরিচালিত উপজেলা পর্যায়ে সাত দিনব্যাপী  অপ্রাতিষ্ঠানিক ট্রেডের পোশাক তৈরি হস্তশিল্প প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। 

আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক সরবরাহ করেন। 

এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পোশাক ও হস্তশিল্প প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy