সিরাজগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে সংঘটিত তিন বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী

2025-11-10T17:27:03+00:00
2025-11-10T17:27:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ১১২)
X

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে সংঘটিত তিন বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

চার্জশিটে আরও আসামি করা হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াসদানি জানান, তিনটি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। সোমবার (১০ নভেম্বর) মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও মামলার মূল নথি জেলা জজ আদালতে থাকায় চার্জশিট গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।

মামলাগুলোর অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যা করে বলে অভিযোগ। এ ঘটনায় নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, লতিফের বোন সালেহা বেগম ও সুমনের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন।

তিন মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ মোট প্রায় ৯০০ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে, যেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ‘হুকুমের আসামি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy