চৌদ্দগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ সভাপতির গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলের মাধ্যমে নাশকতা চেষ্টার অভিযোগে গুনবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি

2025-11-10T17:52:41+00:00
2025-11-10T17:52:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ সভাপতির গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ৭২)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলের মাধ্যমে নাশকতা চেষ্টার অভিযোগে গুনবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করে থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আনোয়ার হোসেন উপজেলা পরিষদ এলাকায় অবস্থান করছিলেন—এমন সংবাদে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে। নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।”

তিনি আরও জানান, সোমবার দুপুরে আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy