উখিয়ায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া স্টেশনের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে৷ সাথে

2025-11-10T19:03:37+00:00
2025-11-10T19:03:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ১১৯)
X

কক্সবাজারের উখিয়া স্টেশনের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে৷ সাথে তিনজন আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

সোমবার (১০ নভম্বর) বিকাল চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া স্টেশনের কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

উখিয়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নুরুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিহত মোহাম্মদ আলী কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। অগ্নিদগ্ধে একজন মারা গেছে ও ৩ জন আহত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy