বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোর জেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।আটক ব্যক্তির নাম

2025-11-10T19:06:51+00:00
2025-11-10T19:06:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৪৭)
X

যশোর জেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

আটক ব্যক্তির নাম দীপক কুমার বিশ্বাস (৫৫)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দীপক কুমার বিশ্বাস তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এসময় ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে তার নাম পাওয়া গেলে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy