প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম (ভিজিট : ২২৫)

X
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় অষ্টম দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত আছে।
সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ বাজার ব্রিজের উপর ঘন্টাব্যাপী এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কালিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা বলেন, ডাঃ শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি হিন্দু-মুসলিম সবার। তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। সাতক্ষীরা -০৩ আসনে ডাঃ শহিদুল আলম না থাকলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভোট দিতে যাবো না।
তারা আরো বলেন, “অধ্যাপক ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে নিবিড়ভাবে যুক্ত এবং এলাকাবাসীর প্রিয় মুখ। তার জনপ্রিয়তা, ত্যাগ ও দলের প্রতি নিবেদন অনন্য। এমন একজন নিবেদিতপ্রাণ নেতাকে উপেক্ষা করা তৃণমূল কর্মীদের মনে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।”
তারা কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, “আমরা চাই, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদান করা হোক। নইলে সনাতন ধর্মাবলম্বীদের ভোট বঞ্চিত হবে বিএনপি।
সমাবেশে উপস্থিত থেকে নেতৃত্বদেন কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার সেন, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিত কুমার সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিঃ যুগ্ম আহবায়ক মিলন সরকার, নলতা কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক উদায় কুমার পাল, সহ-সভাপতি পুরাজ্জান সরকার, পুরোহিত সংগঠনের জেলা সভাপতি সঞ্চয় চক্রবর্তী কাঞ্চন বালা সরকার,কনিকা সরকার, প্রমিলা মল্লিক প্রমুখ।