হরিণ ধরার ফাঁদ কীটনাশক ও বরফসহ আটক ৫ জেলে

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে সোমবার বিকেলে প্রায় আড়াই মণ হরিণ ধরার নাইলনের ফাঁদ, ৩ বোতল কীটনাশক ও বরফ

2025-11-11T13:11:58+00:00
2025-11-11T13:11:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিণ ধরার ফাঁদ কীটনাশক ও বরফসহ আটক ৫ জেলে
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:১১ পিএম   (ভিজিট : ৯০)
X

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে সোমবার বিকেলে প্রায় আড়াই মণ হরিণ ধরার নাইলনের ফাঁদ, ৩ বোতল কীটনাশক ও বরফ বোঝাই একটি নৌকা আটক হয়েছে। অপরদিকে, একই দিন দুপুরে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দুপুর ও বিকেলে পৃথক অভিযানে কটকার সাইড খালে বিপুল পরিমান হরিণ ধরা ফাঁদ, তিন বোতল কীটনাশক, বরফ ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করেন। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীচক্র সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ ছাড়া একই দিন দুপুরে গাতার খালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা একটি ট্রলার ও জালসহ ৫ জেলেকে আটক করেন। আটক জেলেরা হলেন বায়জিদ হোসেন, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আলামিন ও মুন্না। এদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy