টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সাত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

2025-11-11T17:07:58+00:00
2025-11-11T17:07:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সাত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৫৬)
X

টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। 

‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরজুড়ে পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আগামি নির্বাচনের মধ্য দিয়ে আগামির বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশ হবে সাম্য, সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ। সেই লক্ষ্যে টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সাত দিনব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি শুধু একটি কার্যক্রম নয়- এটি নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।’

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’ এর আহ্বায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy