ভেদরগঞ্জে শিক্ষার মানোন্নয়ন তহবিল বিষয়ে মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এই প্রথম “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” বিষয়ে একটি

2025-11-11T18:13:52+00:00
2025-11-11T18:13:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেদরগঞ্জে শিক্ষার মানোন্নয়ন তহবিল বিষয়ে মতবিনিময় সভা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম   (ভিজিট : ৬৩)
X

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এই প্রথম “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। 

সভায় উপজলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” এর মাধ্যমে এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে যাচাই বাছাই করে উপজেলার প্রকৃত গরিব দারিদ্র শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মুল লক্ষ্য। 

সভা শেষে অংশগ্রহণকারীরা এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy