ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ এসকে ট্রেডার্স, ৭৪ পুঁথিঘর, শ্যামবাজার, সূত্রাপুর, ঢাকায় বিভিন্ন ধরনের কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে

2025-11-11T18:15:25+00:00
2025-11-11T18:15:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম   (ভিজিট : ৮৪)
X

আজ এসকে ট্রেডার্স, ৭৪ পুঁথিঘর, শ্যামবাজার, সূত্রাপুর, ঢাকায় বিভিন্ন ধরনের কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মোঃ হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদামজাত করায়, যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং বিভিন্ন সরকারি নির্দেশনা পালন না করায় উক্ত শাস্তি প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। এ সময় কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা; ফয়সালুর রহমান, জোন কমান্ডার, ঢাকা-৫; মোঃ এনামুল হক, জোন কমান্ডার, ঢাকা-১, ফায়ার সার্ভিস ঢাকার ৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ‘সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’ 

তিনি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিক্যাল গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy