প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম (ভিজিট : ৭৬)

X
ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমান আদালতে ঝর্ণা বেগম (৪৮) নামে এক মাদকসেবীকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল এই সাজা প্রদান করেন। তাকে মঙ্গলবারই ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত ঝর্ণা বেগম উপজেলার নদিয়া বাজারকান্দী এলাকার মোঃ মজিবর মোল্যা ও মোছাঃ জরিনা বেগমের ছেলে।
জানা গেছে, ঝর্ণা বেগম দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে জনসাধারনের শান্তি বিনষ্ট করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল জানান, ইয়াবা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) অনুযায়ী ঝর্ণা বেগমকে ১ মাসের কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়।