আগুন দিয়ে আ.লীগ প্রমাণ করেছে কেন তারা নিষিদ্ধ হয়েছিল: প্রেস সচিব

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জাতীয়

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার

2025-11-11T18:35:40+00:00
2025-11-11T18:35:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগুন দিয়ে আ.লীগ প্রমাণ করেছে কেন তারা নিষিদ্ধ হয়েছিল: প্রেস সচিব
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১২০)
X

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। এখন পর্যন্ত সারা দেশে ৭টি বাসে আগুন দিয়েছে তারা। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকায়, তার বাড়ি গোপালগঞ্জে।

তিনি বলেন, ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এসব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ একটা টেরোরিস্ট (সন্ত্রাসী) দল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। আমাদের কথা হচ্ছে, নিশ্চিত থাকুন, খুব সুন্দর একটা নির্বাচন হবে। খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন। যেটা ফ্রি হবে এবং ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে। জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে।

তিনি আরও বলেন, আপনারা যখন বিদেশে কোনো ইলেকশন দেখবেন, টেরই পাবেন না যে নির্বাচন হচ্ছে। বাংলাদেশে যখন খুবই ভালো ইলেকশন হয়েছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন, ছেলে-মেয়ে, বাবা-মা সবাই এক সঙ্গে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে। গ্রামের সব লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়। ইলেকশনে কে জিতবে এ নিয়ে আলাপ-আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিজ করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।

শফিকুল আলম বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াস কিছু হিসেবে নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি ,যারা ঐক্যমত কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা ৯ মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছেন। আমরা আশা করছি তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ সেটা কিছু সময়ের মধ্যে মতৈক্য হবে। সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রিপারেশন নিয়েছে। অলরেডি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, পাশাপাশি জামায়াতও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy