মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটমুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের পদোন্নতি ও বদলিজনিত কারনে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায়

2025-11-11T18:43:51+00:00
2025-11-11T18:43:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৬২)
X

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের পদোন্নতি ও বদলিজনিত কারনে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ বিসিএস এর এই কর্মকর্তা যোগদান করেছিলেন ১১ই সেপ্টেম্বর ২০২৪। তার যায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ–উজ–জামান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গায় দায়িত্ব পালন করেছেন।

গত কয়েকদিন আগে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে (রোববার) ১৪ জেলায় এবং আগের দিন (শনিবার) রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের এই রদবদল করা হলো। জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তুষার আহমেদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া প্রমূখ। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান মহোদয়কে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবাদর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের পিতা-মাতা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy