প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম (ভিজিট : ৯১)

X
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে অষ্টম দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে নারীরা। আশাশনি ও কালীগঞ্জ উপজেলার প্রায় ২০ হাজার নারী এই সমাবেশে যোগ দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।
মঙ্গলবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নারী বিক্ষোভ মিছিল নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবী দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তারা ডা. শহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত করার দাবী জানান। এ সময় বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাকশিয়া আলী ব্রিজ এর নিকট এসে নারী সমাবেশে এসে যোগ দেন।
এ সময় বক্তব্য রাখেন সুমি সুলতানা, কৃষ্ণা রানী সরকার, আমিনা বেগম, কুলসুমসহ একাধিক কর্মী সমার্থক।
তারা আরও বলেন, সাতক্ষীরা ৪ আসনের জন্য কাজী আলাউদ্দিন গণসংযোগ করেছে। তাকে আমরা কোনদিন সাতক্ষীরা ৩ আসনে পাইনি। এখানে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মিথ্যা মামলা হামলা উপেক্ষা করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন ডা. শহিদুল আলম। তিনি গরিবের বন্ধু। করোনা কালীন সময়ে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষের সেবা করে সকলের মন জয় করেছেন।
তারা বলেন, কাজী আলাউদ্দিনকে কখনো সাতক্ষীরা-৩ আসনে পাওয়া যায়নি। অথচ তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার করা না হলে এই আসনটি জামাতের দখলে চলে যাবে। আর বিএনপি'র চরম ভরাডুবি হবে। তাই অবিলম্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জন বিএনপির প্রাথমিক প্রার্থিতা চূড়ান্ত করেন। এই তালিকা থেকে ডা. শহিদুল আলমের নাম বাদ পড়ায় সাতক্ষীরা ৩ আসনে বিএনপি দলীয় নেতা কর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন।