সদরপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চার বেকারীকে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরিসহ মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ

2025-11-11T19:41:59+00:00
2025-11-11T19:41:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সদরপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চার বেকারীকে জরিমানা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৭১)
X

ফরিদপুরের সদরপুরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরিসহ মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে চারটি বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। 

মঙ্গলবার বিকেলে অসাধু বেকারী মালিকদের বিরুদ্ধে আদালত পরিচালনা করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। 

বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অভিযানে সদরপুর উপজেলার চার রশি এলাকায় মিম বেকারী কে ১০, এএফসি বেকারী কে ১০,সাড়ে সাতরশি এলাকার দাস ও ফারুক বেকারী কে ১০ করে চারটি বেকারীকে ত্রিশ হাজার টাকার আর্থিক জরিমানা দায়ের করা হয়। 

আদালত চলাকালে বেকারীর মধ্যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড,কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ওই চার বেকারী মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায়  সহযোগিতায় ছিল সদরপুর থানা পুলিশের একটি দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy