প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম (ভিজিট : ৯৭)

X
গাজীপুরের কালিয়াকৈরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে ধারণ করে তরুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সমাবেশের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ এর সভাপতিত্বে ও ডিএম এরশাদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মমিনুল হক।
এ সময় অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, যুব সমাজের প্রথমে নিজেকে বদলাতে হবে । নিজেকে না বদলাতে পারলে সে ভাল কিছু করতে পারবেনা। আমার নিজের ক্ষতি আমি নিজেই করছি কি না সেই দিকে লক্ষ রাখতে হবে। নিজের দূষের কথা নিজের উপর না দিয়ে অন্যের উপর দায়ভার চাপানো পরিত্যাগ করতে হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বিনা পরিশ্রমে কোন কিছু পাওয়া নিজের সাময়িক কোন লাভ হলেও এটা প্রকৃত লাভ নয় প্রকৃত লাভ হলো পরিশ্রম কওে কোন কিছু উপার্যন করা। মোট কথা হলো যুব সমাজকে সঠিক সিদ্ধন্ত নিয়ে নিজেকে কর্মে নিযুক্ত করতে পারলেই যুবসমাজ একদিন এই দেশকে উন্নতি শিখরে নিয়ে যেতে পারবে। আর এজন্যই যুব সমাজের প্রথমে নিজেকে বদলাতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মৎস কর্মকর্তা নাজমুল হুদা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লা, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর মাহমুদ, সরকারি যুবক উন্নয়ন কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যসহ অন্যান্যরা।