প্রকাশ্য লটারিতে ৩০ কর্মকর্তার বদলি, তদবির-ঘুষের অবসান

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে এবার দেখা গেল এক নজিরবিহীন উদাহরণ তদবির ও ঘুষমুক্ত বদলির নতুন ইতিহাস রচনা করলেন জেলা

2025-11-12T11:17:08+00:00
2025-11-12T11:17:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্য লটারিতে ৩০ কর্মকর্তার বদলি, তদবির-ঘুষের অবসান
নারায়ণগঞ্জে ডিসির স্বচ্ছতার বিপ্লব
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৭ এএম   (ভিজিট : ৬৫)
X

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে এবার দেখা গেল এক নজিরবিহীন উদাহরণ তদবির ও ঘুষমুক্ত বদলির নতুন ইতিহাস রচনা করলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার তিনি জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৩০ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে প্রকাশ্য লটারির মাধ্যমে একযোগে বদলি করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদগুলোতে জনবল সংকট থাকার কারণে কিছু কর্মকর্তাকে একসাথে দুইটি ইউনিয়নের দায়িত্ব পালন করতে হচ্ছিল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার অংশ হিসেবেই এই লটারিভিত্তিক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

লটারি শুরুর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বদলির ক্ষেত্রে সংসদীয় আসন, কর্মকর্তাদের স্থায়ী ঠিকানা, কর্মমূল্যায়ন এবং সামগ্রিক উপযোগিতা বিবেচনায় নিয়ে লটারির মাধ্যমে নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে প্রকাশ্য লটারির বিকল্প নেই।

প্রকাশ্য এই লটারিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাঈমা ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জেলার সব ইউপি প্রশাসনিক কর্মকর্তা।

বক্তাবলী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সরকার, যিনি লটারিতে বদলি হয়ে সোনারগাঁয়ের মোগরাপাড়া ও সনমনপুরা ইউনিয়নে যাচ্ছেন। তিনি বলেন, সবার সামনে লটারি হয়েছে। এখানে ঘুষ বা তদবিরের কোনো সুযোগ ছিল না।

আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের কর্মকর্তা মজিবুর রহমান, যিনি সদরের কুতুবপুর ইউনিয়নে বদলি হয়েছেন। তিনি বলেন, ডিসি স্যার স্পষ্ট নির্দেশ দিয়েছেন বদলি হবে শুধুই নিয়ম মেনে, কোনো প্রকার তদবির নয়।

উচিৎপুরা ইউনিয়নের জোবায়ের হোসেন, যিনি কাচপুরে বদলি হয়েছেন। তিনি বলেন, এভাবে বদলিতে কারো লবিং বা সুপারিশের সুযোগ ছিল না। যার যেখানে নিয়তি, সেখানেই দায়িত্ব পড়েছে।

এছাড়া আলীরটেক ইউনিয়নের সম্রাট আহম্মেদ লটারিতে মদনপুর ও মুছাপুরে বদলি হয়েছেন। জনবল সংকটের কারণে তাকেও একসঙ্গে দুই ইউনিয়নের দায়িত্ব নিতে হবে।

প্রশাসন ও কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসকের এই স্বচ্ছ ও প্রকাশ্য লটারিভিত্তিক বদলি ব্যবস্থা মাঠ প্রশাসনে এক নতুন মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ঘুষ-তদবিরের প্রচলিত প্রথা থেকে সরে এসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্য জেলার প্রশাসনগুলোর জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy