মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি মিথিলা

বিনোদন ডেস্ক

বিনোদন

‘মিস ইউনিভার্স’এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ

2025-11-12T11:25:50+00:00
2025-11-12T11:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি মিথিলা
বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে বাংলাদেশের মডেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২৫ এএম   (ভিজিট : ৪৭২)
X

‘মিস ইউনিভার্স’এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের মধ্য দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।

গত অক্টোবরের শেষ দিকে দেশের পতাকা হাতে নিয়ে তিনি উড়াল দেন থাইল্যান্ডের উদ্দেশে, যেখানে বর্তমানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম।

বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে বর্তমানে দারুণ অবস্থানে আছেন বাংলাদেশের এই মডেল। ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট পেয়ে তিনি পঞ্চম স্থানে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে মিথিলা লিখেছেন, আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেট-এ অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৫-এর জমকালো গ্র্যান্ড ফিনালে।
গত বছরের বিজয়ী ছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy