মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মতবিনিময়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ করে গড়ে তুলতে চান ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত যশোর-৫ (মণিরামপুর) আসনের

2025-11-12T11:38:50+00:00
2025-11-12T15:57:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মতবিনিময়
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ এএম  আপডেট: ১২.১১.২০২৫ ৩:৫৭ পিএম  (ভিজিট : ১৫২)
X

যশোরের মণিরামপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ করে গড়ে তুলতে চান ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন টিপু। এছাড়া তিনি ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও পৌর শহরের যাটজট নিরাসনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রার্থী টিপু আরও বলেন, নিশ্চয়ই মণিরামপুরের ভোটাররা সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর-৫ (মনিরামপুর) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাষ্টার জয়নাল আবেদীন টিপু। 

প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইবাদুল ইসলাম খালাসী, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মুফতি আক্তারুজ্জামান, হাফেজ শহিদুল ইসলাম, সেক্রেটারী হাফেজ শামছুদ্দীন আজাদী, সদস্য মাষ্টার আবুল কাশেম, মোঃ ইজ্জত আলী, পৌর সেক্রেটারী মফিজুর রহমান প্রমুখ। 

নেতৃবৃন্দরা জানান রাজনৈতিক দলকে সাংবাদিকরা যেভাবে প্রচার মাধ্যমে মূল্যয়ন করে চলেছেন। সেক্ষেত্রে আমরা যেন বঞ্চিত না হই। হত দরিদ্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ'সহ সংখ্যলঘূ সম্প্রদায়ের সকল অধিকার নিশ্চিত করা হবে। একই সাথে গরিব ও মেধাবি শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ ব্যবস্থা রাখা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy