প্রধান উপদেষ্টাকে হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেইসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া বাঁশখালীর ছাত্রলীগ ক্যাডার শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার

2025-11-12T16:34:33+00:00
2025-11-12T16:37:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান উপদেষ্টাকে হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা কক্সবাজারে গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম  আপডেট: ১২.১১.২০২৫ ৪:৩৭ পিএম  (ভিজিট : ১২৯)
X

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেইসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া বাঁশখালীর ছাত্রলীগ ক্যাডার শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সুত্রে জানা গেছে, ফেইসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিয়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল।

দীর্ঘদিন ধরে ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য’ ছড়াচ্ছিলেন বলে পুলিশের ভাষ্য।

সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন শেফায়েতুল ইসলাম ইমরান৷
এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঝটিকা মিছিলে অংশ নেওয়া ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছিল।

গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেইসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে ইমরানকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বলতে শোনা যায় “এই ইউনুইচ্ছা, বাটপারের বাচ্চা বাটপার। সুদি ইউনূস… সময় আসতেছে, সময় বেশি দূরে নয়।” ভিডিওর অন্য অংশে তিনি হাসনাত আবদুল্লাহকেও হুমকি দেন।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ভিডিওর শেষে ইমরান বলেন, “বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। খেলা হবে মামা। সময় আসতে দাও, তুমি খেলা শুরু করছো— আমরা শেষ করবো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি সম্প্রতি স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি নিয়েছিলেন।

তবে ফেইসবুকে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও  বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy