রূপসা নদীতে নিখোঁজ মিঠুর মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

সারাবাংলা

অবশেষে ৭০ ঘন্টা পর খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠুর (৪৫)

2025-11-12T17:56:38+00:00
2025-11-12T17:56:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপসা নদীতে নিখোঁজ মিঠুর মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৫৪)
X

অবশেষে ৭০ ঘন্টা পর খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার জাবুসা জেমিনি সী ফুডস কোম্পানির অদূরে নিমতলা নামক স্থানে নদীর চর থেকে তাল মরদেহ উদ্ধার করা হয়।

গত ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব  রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা লাগে। এসময় তিনি রূপসা নদীতে পড়ে যান। তৎক্ষনাৎ কোস্ট গার্ডের ডুবুরিরা তল্লাশী চালায়। তবে কোথায়ও খুঁজে পাওয়া যায়নি।

মিঠু ওইদিন রাতে পেশাগত কাজ শেষে রূপসার তালিমপুর গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার পদে কর্মরত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy