নতুন আঙ্গিকে খুবির মেডিকেল সেন্টারের যাত্রা শুরু

খুলনা ব্যুরো

সারাবাংলা

শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। সংযোজন করা হয়েছে চারটি

2025-11-12T19:09:08+00:00
2025-11-12T19:09:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন আঙ্গিকে খুবির মেডিকেল সেন্টারের যাত্রা শুরু
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ৮৬)
X

শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। সংযোজন করা হয়েছে চারটি আধুনিক ইউনিট- চক্ষু, ডেন্টাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে এবং ড্রেসিং ও স্টেরিলাইজেশন ইউনিট (মিনি ওটি)।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এসব ইউনিট উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধন শেষে তিনি নব সংযোজিত প্রতিটি ইউনিট পরিদর্শন করেন এবং পরে মেডিকেল সেন্টারের সভা কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা এবং সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব। দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদের ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ এবং গীতা থেকে পাঠ করেন ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. অর্চিষ্মান দেবনাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy