প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩১ এএম আপডেট: ১৩.১১.২০২৫ ১০:৩৮ এএম (ভিজিট : ১২৬)

X
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল বের করেছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় মিছিলে নেতৃত্ব দেন থানা বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বুধবার রাতে ফতুল্লা পোস্ট অফিস থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলে আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমিনুল হাসান লিটন, আল আমিন, ফারুক সানি, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভপতি বাদল প্রধান, সাধারন সম্পাদক আমির হোসেন মোল্লা প্রমুখ।