পি‌রোজপু‌রে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

পি‌রোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সাঈদখালী গ্রামের খালেক শেখের

2025-11-13T12:02:29+00:00
2025-11-13T12:02:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার
পি‌রোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:০২ পিএম   (ভিজিট : ১১৭)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ী থেকে মিজান হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ী থেকে লাপাত্তা। মঙ্গলবার শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে মিজান হোসেন বাড়ীতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মটর সাইকেল নিয়ে মহারাজের বাড়ীতে আটকে রাখে। 

মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়ীতে অন্য কেউই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়ীতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতালায় থাকতে দেওয়া হয়।

 ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে মিজান হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy