নারায়ণগঞ্জে এনসিপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই

2025-11-13T13:35:09+00:00
2025-11-13T21:20:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে এনসিপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৯:২০ পিএম  (ভিজিট : ২৬২)
X

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মিছিলের সারিতে বিশৃঙ্খলা দেখা দিলে নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাননি। এতে মুহূর্তেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করে এনসিপি। 

মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

চোখের পলকে কয়েকজন কর্মী তাকে ধাওয়া করেন, কিন্তু তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিস্থিতি সামলে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি এগিয়ে নিয়ে যান।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

ঘটনার বর্ণনা দিয়ে শওকত আলী বলেন, মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে এক যুবক হঠাৎ চিৎকার করে বলল,  আমি জয় বাংলা করি, আমারে কিছু কর। তখন আমাদের মিছিলে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আর তাকে পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy