আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার আদমদীঘিতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল

2025-11-13T14:26:10+00:00
2025-11-13T14:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:২৬ পিএম   (ভিজিট : ১৫৯)
ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত ২ মাদক কারবারি
X

ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত ২ মাদক কারবারি

বগুড়ার আদমদীঘিতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজারে জনৈক শফিকুলের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার মুরইল সাওইল রাস্তার পাশের জিয়াউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫) ও মুরইল নসরতপুর রাস্তার পাশের জছির মন্ডলের ছেলে মিরাজ উদ্দিন (২৫)। 

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান চলা কালে গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ আদমদীঘি উপজেলার মুরইল বাজারে জনৈক শফিকুলের দোকানের সামনে মাদক বেচা কেনার সময় উল্লখিত দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy