আওয়ামী লীগের লকডাউনে সড়কে যান চলাচল স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে জনমনে

2025-11-13T16:42:22+00:00
2025-11-13T16:42:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের লকডাউনে সড়কে যান চলাচল স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ১০৫)
X

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কাও দেখা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুষ্কৃতকারীরা পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে, তবে তারা এতে সফল হবে না। বাজারে সরবরাহ স্বাভাবিক আছে, তাই অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সুযোগ কেউ পাবে না। সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, ‘লকডাউনে রাস্তা তেমন ফাঁকা নয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা দেখা যায়নি। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটলেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’
 
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবাই যদি সহযোগিতা করে, তাহলে দেশের কোথাও কোনো সমস্যা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy