লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা সারাদেশ ব্যাপী লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির

2025-11-13T18:44:16+00:00
2025-11-13T18:44:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা সারাদেশ ব্যাপী লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদ ইসলামপুর এর সভাপতি শরিফুল ইসলাম খান ফারহাদ।

বৃহস্পতিবার সকালে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম খান ফারহাদ।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ফারহাদ বলেন, আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি, তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।

তিনি সুলতান মাহমুদ বাবুকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি চূড়ান্তভাবে মনোনয়ন পান তাহলে আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আমরা মনোনয়ন পাই তাহলে আপনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা থানা মোড় বটতলা চত্বরে এসে বলেন।

সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy