বাঁশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য

2025-11-13T19:12:19+00:00
2025-11-13T19:12:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ৫
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ৪২)
X

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটককৃতরা হলেন- মো. আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই বাঁশখালী থানার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড চট্টগ্রাম। এ সময় তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্রসহ স্থানীয় মনসুর বাহিনীর ৫ সশস্ত্র সক্রিয় সদস্যকে আটক করা হয়।

অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী কোস্ট গার্ডের টিম বহনকারী গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জব্দ করা অস্ত্র এবং আটক সন্ত্রাসীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy