আশুলিয়ায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার আশুলিয়ায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ।বৃহস্পতিবার বিকালে

2025-11-13T19:28:05+00:00
2025-11-13T19:28:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ৯১)
X

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার আশুলিয়ায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ।

বৃহস্পতিবার বিকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

থানা সূত্রে জানা জানা, আওয়ামীলীগ ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলেও জানান তিনি।

এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম চলছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম বলেন,  নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরণের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে।

এছাড়া সাভার ও আশুলিয়ায় আওয়ামী সহিংসতা প্রতিরোধে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সড়ক মহাসড়কে অবস্থানসহ মিছিল করছেন। তারা ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রাসহ সড়ক মহাসড়কে বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy