রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় আইন উপদেষ্টার নিন্দা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

আজ (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় সংঘটিত নৃশংস

2025-11-13T19:44:09+00:00
2025-11-13T19:44:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় আইন উপদেষ্টার নিন্দা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১২০)
X

আজ (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায়  সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তাঁর ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ায় ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল  গভীর তীব্র নিন্দা জানিয়েছেন। 

ঘটনার পরপরই পুলিশকে দ্রুততম সময়ে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে  নির্দেশ দেওয়া হয়েছে। এ মর্মে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।

আহত তাসমিন নাহারের চিকিৎসা যথাযথভাবে চলমান রাখতে সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে নিবিড় নজরদারি করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে।

এই মর্মান্তক ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিচার বিভাগের সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy