চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)

2025-11-13T19:58:44+00:00
2025-11-13T19:58:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র ঢাকায় গ্রেফতার
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক এই মেয়রকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।"

পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বিরুদ্ধে ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত লকডাউন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য (এমপি) সেলুন জোয়ার্দারের ছোট ভাই এবং চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক পৌর মেয়র। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy