প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: নুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের

2025-11-14T16:33:57+00:00
2025-11-14T16:33:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৯১)
X

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ। 

তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল। যেটি জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকাংশে কেটেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা।  

নুর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সরকার নির্বাচনী ট্র্যাকে আছে। রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহায়তা করতে হবে। তা না হলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। আগামীর নতুন বাংলাদেশের পক্ষে এবং জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে। গণঅভ্যুত্থানের বৈধতার স্বার্থে এটি দরকার।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy