টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্প নগরী টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

2025-11-14T17:50:31+00:00
2025-11-14T17:50:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯৪)
X

শিল্প নগরী টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন এক সহকারী উপ পরিদর্শক। 

গত রাত এগারোটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তির মূখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা হলেন টঙ্গী পূর্ব থানার সহকারী উপ পরিদর্শক ফজলুল হক।  

জানা যায়, একটি মামলার আসামি গ্রেফতার করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় যায় পুলিশের একটি দল। এসময় সন্দেহভাজন একজনকে আটক করতে গেলে হাজীর মাজার বস্তি থেকে অজ্ঞাত ৮০/৯০ জন দুর্বৃত্ত  লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাত পান পুলিশের সহকারী উপ পরিদর্শক ফজলুল হক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। 

পরে আহত পুলিশ কর্মকর্তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনার পর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে তিন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy