চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য

2025-11-14T20:32:13+00:00
2025-11-14T20:32:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ৬৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। আজ শুক্রবার সকাল দশটায় উপজেলা পাইলট হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরো বলেন, জামায়াত ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করে। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। তিনি আরো বলেন, শহীদদের রেখে যাওয়া কাজ সমাপ্ত করার জন্য আমাদের আগামীর নির্বাচন, আমাদের এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন, আমরা আর কোন চাদাবাজ টেন্ডারবাজ দেখতে চায় না, ১৮ কোটি মানুষের  হাত কাজ দেওয়াই আমাদের আগামী নির্বাচন এইটা আমরা মুখে বলছি না আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চায়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী পরিচালক মুহতারামা ফিরোজা ইয়াসমিন নিউটি, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান,জেলা সেক্রেটারি এড আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাষ্টার ও উথলী ইউনিয়ন আমীর মাওলানা আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা উপজেলা বিভাগীয় সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy