বিএনপি ক্ষমতায় এলে সন্দ্বীপের সব সমস্যার সমাধান হবে : বেলায়েত হোসেন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)

2025-11-15T11:45:00+00:00
2025-11-15T11:45:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ক্ষমতায় এলে সন্দ্বীপের সব সমস্যার সমাধান হবে : বেলায়েত হোসেন
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম   (ভিজিট : ৭৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে এক বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই সমাবেশ উপলক্ষে মাইটভাঙ্গা ইউনিয়নের হাফিজুর রহমান চত্বর অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।

মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হুমায়ূন কবির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষকে সাগর পথে যোগাযোগ করতে আজও নানা দুর্ভোগ পোহাতে হয়। সাগরে জেগে ওঠা ভাসানচর, স্বর্ণদ্বীপ সহ বিভিন্ন চর অন্যায়ভাবে সন্দ্বীপের মালিকানা থেকে কেড়ে নেয়া হয়েছে। দ্বীপে চিকিৎসা সুবিধা আজও উপেক্ষিত।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ এসব সমস্যার সমাধান হবে।

মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরো বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আধুনিক সন্দ্বীপ গড়াই আমার স্বপ্ন। বিগত ১৭ বছর আপনাদের অনুপ্রেরণায় জেল-জুলুম-হুলিয়া উপেক্ষা করে রাজপথে ছিলাম। আশা করি বিএনপি এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে সন্দ্বীপবাসীর জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সেবা সহ জেগে ওঠা চরে দ্বীপের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

সমাবেশে উপস্থিত বক্তারা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে আন্দোলন–সংগ্রামে পরীক্ষিত ও লড়াকু নেতা হিসেবে আখ্যা দেন। তাঁরা উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে বারবার গ্রেপ্তার, কারানির্যাতন, এমনকি গরুর রশি বেঁধে ও ডান্ডাভেরী লাগিয়ে নির্যাতন করা হয়েছে।

বক্তারা আরও জানান, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি দৈনিকে প্রকাশিত সংবাদকে 'অপপ্রচার' আখ্যা দিয়ে ইঞ্জিনিয়ার বেলায়েত ওই পত্রিকার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে সাহসী ভূমিকা রাখেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, ফছিউল আলম রহিম, আসিফ আকতার, হুমায়ুন কবির বাহার, আবদুল আলিম মেম্বার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে যোগ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy