নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।জানা গেছে, শহরের কলেজ স্টেশন এলাকার ব্যবসায়ী

2025-11-15T18:06:16+00:00
2025-11-15T18:06:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৯১)
X

নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, শহরের কলেজ স্টেশন এলাকার ব্যবসায়ী জহুরুল ইসলাম মাসুদের কন্যা রাফিয়া জান্নাত তানহা (৫) ও নীলফামারী সোনালী ব্যাংককের আইটি কর্মকর্তা মতিউর রহমানের কন্যা সাফরিন (৬) বাড়ির পার্শ্ববর্তী নীলফামারী সরকারি কলেজে পুকুরে শনিবার দুপুরে গোসল করতে নেমে দুজনেই পানিতে তলিয়ে যায়। 

নীলফামারী ফায়ার সার্ভিস এর সদস্যরা পানিতে নেমে অনেক চেষ্টার পর তাদের নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। 

দুই পরিবারই শহরের কলেজ স্টেশন এলাকার খতিব উদ্দিন সরকারের বাসায় ভাড়া থাকেন। সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকার ও সাফরিন চাপড়া সরঞ্জামি ইউনিয়নের বাবরিঝার গ্রামে তাদের বাড়ি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy