চন্দনাইশে বিএনপি নেতা রাহীর লিফলেট বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি

2025-11-15T20:59:32+00:00
2025-11-15T20:59:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে বিএনপি নেতা রাহীর লিফলেট বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১০০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণজমায়েত হয় নেতাকর্মীদের। গণসংযোগ রূপ নেয় গণ-সমাবেশে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন। 

এ সময় দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি। 

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” 

তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” 

এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, নাছির উদ্দীন, শামসুল ইসলাম বাবলু, শহিদুল মেম্বার, নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম, আবদুল মন্নান, মোনায়েম খান, রবিউল হোসেন ছোটন, ফারুক মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy