টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পর স্থানীয়রা একই

2025-11-15T21:34:16+00:00
2025-11-15T21:34:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম   (ভিজিট : ২৭৬)
X

টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর স্থানীয়রা একই পরিবহনের আরেকটি বিনিময় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। নিহত উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেরও গ্রামের জাকের আলীর ছেলে জিহাদ (২২)।

স্থানীয়রা জানায়, হতাহতরা তাদের অসুস্থ মামাকে দেখতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুর হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়।পথিমধ্যে তারা গোলাবাড়ি এলাকায় পৌছালে ঢাকা থেকে আসা ধনবাড়ীগামী একটি বিনিময় পরিবহন বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। পরে খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে পড়েন। পরবর্তীতে একই পরিবহনের বিনিময় বাসে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy