লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ

2025-11-16T10:39:53+00:00
2025-11-16T10:39:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ এএম   (ভিজিট : ৬৮)
নিহত আবুল কালাম জহির।
X

নিহত আবুল কালাম জহির।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ পড়ে ছিলো। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। 

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কে ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। 

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, রাতে মোস্তফা দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy