পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা সদর উপজেলার সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে

2025-11-16T10:56:04+00:00
2025-11-16T10:56:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম   (ভিজিট : ৯২)
X

পাবনা সদর উপজেলার সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফসা মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy