জামালপুর-২ আসনে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ

2025-11-16T11:20:59+00:00
2025-11-16T11:20:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুর-২ আসনে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২০ এএম   (ভিজিট : ৯৯)
X

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপি। শনিবার রাত ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব। তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি, উদ্দেশ্যপ্রণোদিত ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা এ ধরনের বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু কেবল একজন ব্যক্তি নন, তিনি দুটি মেয়াদে সফল সংসদ সদস্য এবং কয়েকবারের সভাপতি হিসেবে একটি প্রতিষ্ঠানের নাম। তাঁর উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা দেখে অনেকেই হিংসা করছে। দলের প্রতি তৃণমূলের অকৃত্রিম সমর্থন লক্ষ্য করে গোষ্ঠীস্বার্থে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে।

নেতৃবৃন্দ গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন নেতৃবৃন্দের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy