রায়েরবাজার শহীদদের ফরেনসিক শনাক্তকরণ শুরু ৭ ডিসেম্বর: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন,

2025-11-16T13:43:30+00:00
2025-11-16T13:57:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়েরবাজার শহীদদের ফরেনসিক শনাক্তকরণ শুরু ৭ ডিসেম্বর: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ১:৫৭ পিএম  (ভিজিট : ৮১)
X

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে পৌঁছাবেন এবং ৭ ডিসেম্বর থেকে রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এর শহীদদের গণকবরের ফরেনসিক পরিচয় শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে।

রোববার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন গণকবর পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শহীদদের মরদেহের বৈজ্ঞানিকভাবে শনাক্তকরণে জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করা হবে। এই পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে সিআইডি।

এর আগে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন এবং পরে একই ডিজাইনে শহীদদের কবর বাঁধাই–সংক্রান্ত কাজ পরিদর্শন করেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy