যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বিভিন্ন কলেজ কর্মবিরতি কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার

2025-11-16T17:28:03+00:00
2025-11-16T17:28:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ৭৩)
X

যশোরের বিভিন্ন কলেজ কর্মবিরতি কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে আজ রোববার সকাল ১০টা থেকে নিজ নিজ কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা।


শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের সকলের পদোন্নতি চান। তাদের দাবি সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। এজন্য দাবি আদায়ে আজ থেকে দেশের সকল সরকারি কলেজে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy